ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
  • শিক্ষা
  • বিনামূল্যের স্কুল ড্রেস-জুতা-ব্যাগ কেমন হবে, কারা পাবে

বিনামূল্যের স্কুল ড্রেস-জুতা-ব্যাগ কেমন হবে, কারা পাবে

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

চলতি বছরের জুলাই মাস থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের ব্যাগ দেবে সরকার। ৮টি বিভাগের ২৫টি উপজেলা ও থানার সাড়ে তিন হাজারেরও বেশি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এসব উপকরণ দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। শুরুতে এক লাখ শিক্ষার্থীকে এ পোশাক দেওয়া হবে।

বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় পোশাকের রং, ডিজাইন; পাটের ব্যাগের নমুনা দেখানো হয়। পাশাপাশি কোন বিভাগের, কোন জেলার কোন উপজেলা বা থানার কতটি বিদ্যালয়ে এ পোশাক দেওয়া হবে, তাও জানানো হয়।

দেশের সব বিদ্যালয়ের পোশাকের ডিজাইন একই রকম হবে। রংও একই হবে। ছেলেদের এবং মেয়েদের পোশাক ভিন্ন হবে। ছেলে ও মেয়েদের পোশাকের রংও ভিন্ন হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পোশাকের ডিজাইন ও রং দেখানো হয়। তাতে দেখা যায়, মেয়েদের জন্য ফ্রক ও হাফপ্যান্ট এবং ছেলেদের জন্য হাফ হাতার শার্ট ও হাফপ্যান্টের দুটি ডিজাইন চূড়ান্ত করা হয়েছে।

মেয়েদের ফ্রকের রং আকাশি বা হালকা নীল। ডিজাইন-১ এ হালকা নীল রঙের ফ্রকের কলার, হাতার ব্যান্ড, কোমরের বেল্টে গাঢ় নেভি ব্লু রং ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সামনে দুটি পকেট রাখা হয়েছে। ডিজাইন-২ এ সবই এক থাকলেও কলার, হাতার ব্যান্ড ও বেল্টে হালকা ব্লু রং ব্যবহার করা হয়েছে। মেয়েদের হাফপ্যান্টের রং একটি নীল এবং আরেকটি গাঢ় নেভি-ব্লু।


প্রতিদিনের ক্যাম্পাস/ এমটি