ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
  • শিক্ষা
  • এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা

এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিয়ে জরুরি নির্দেশনা

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

চলতি বছরের এসএসসি পরীক্ষার ডাকযোগে প্রেরিত OMR ও উত্তরপত্রের প্যাকেটের মোড়কের কাপড়ের রং কমলা নির্ধারণ করা হয়েছে। এ নির্দেশনা মোতাবেক OMR ও উত্তরপত্র বোর্ডে পাঠাতে অবশ্যই কমলা রং এর কাপড় দিয়ে মুড়িয়ে প্যাকেটজাত করে বোর্ডে পাঠাতে হবে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। চিঠির বিষয়টি অতীব জরুরি বলেও জানোনো হয়েছে। যা ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে জানা যায়, এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্র থেকে OMR এবং উত্তরপত্র ডাকযোগে বোর্ডে পাঠানোর ক্ষেত্রে কমলা রং-এর কাপড় দিয়ে মোড়ানো প্যাকেটজাতকরণের নির্দেশনা দেয়া হয়েছে। লক্ষ্য করা যাচ্ছে, কিছু কেন্দ্র OMR এবং উত্তরপত্র সাদা কাপড়ে মোড়ানো প্যাকেটে ডাকযোগে পাঠাচ্ছে। ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায়, কেন্দ্র থেকে OMR এবং উত্তরপত্র ডাকযোগে বোর্ডে প্রেরণের ক্ষেত্রে কমলা রং-এর কাপড় দিয়ে মুড়িয়ে প্যাকেটজাত করার জন্য নির্দেশনা দেয়া হলো।


প্রতিদিনের ক্যাম্পাস/ এমটি