ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়: ইসলামী আন্দোলন খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেকোনো সময়  কোচিং সেন্টার ও নোট-গাইড নিয়ে কঠোর নির্দেশনা ২৪৯ জন হাই-প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের অগ্রগতি আশাব্যঞ্জক নয়: টিআইবি জাতীয়তাবাদের কথা বলে কিন্তু বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল
  • হাইআতুল উলয়ার পরীক্ষা শুরু

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা শুরু হয়েছে। 

    এ বছর সারাদেশে মোট ২৫৯টি কেন্দ্রে দাওরায়ে হাদীস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় অংশ নিচ্ছেন সর্বমোট ২৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ২৬৮ জন এবং ছাত্রী ৮ হাজার ৬১৩ জন।

     আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়গুলো জানানো হয়।

    আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষভাবে দোয়ার আবেদন জানিয়েছেন। একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উলামায়ে কেরাম, তালাবায়ে এজাম এবং দেশবাসী মুসলিম ভাই-বোনদের কাছে দোয়া কামনা করেন।

    পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেগরান, মাদরাসা ও মারকায কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাষ্ট্র, সরকার, সমাজ ও গণমাধ্যমের দায়িত্বশীলদের কাছেও সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।


    প্রতিদিনের ক্যাম্পাস/ এমটি