ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়: ইসলামী আন্দোলন খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেকোনো সময়  কোচিং সেন্টার ও নোট-গাইড নিয়ে কঠোর নির্দেশনা ২৪৯ জন হাই-প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের অগ্রগতি আশাব্যঞ্জক নয়: টিআইবি জাতীয়তাবাদের কথা বলে কিন্তু বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল
    • ক্যাম্পাস
    • কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল

    কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : কর্মজীবী নারীদের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ‘ঝাড়ু মিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

     

    আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচি আয়োজন করেন।

     

    এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ বলেন,একটি রাজনৈতিক দল নারীকে দেশের অগ্রযাত্রার বিরুদ্ধে ব্যবহার করছে—এটি নতুন নয়, তাদের দীর্ঘদিনের নীতি। ইতিহাস ও সাম্প্রতিক ঘটনাই এটি প্রমাণ করে। তিনি আরো বলেন, কর্মজীবী নারীদের সম্মান দিতে হবে, অবমাননার জন্য জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, আর নারীরা তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

     

    ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, কিছু রাজনৈতিক দল নারীকে অবমাননার মাধ্যমে ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। স্বাধীনতার পর থেকে তারা একমাত্র মুনাফিকি ছাড়া কোনো দায়িত্বই সফলভাবে পালন করতে পারেনি।

    তাদের সাংগঠনিক কাঠামো রাষ্ট্রভঙ্গের মতো কাজ করে,অতীত থেকে তাদের কোনো শিক্ষা নেই, বরং আরও নিকৃষ্ট ও ফ্যাসিস্ট হয়ে উঠেছে।

     

     এসময় লেখক ও গবেষক মাহতাব উদ্দিন বলেন,জামাত বারবার মিথ্যা ও নাটক করে নিজেদের সমর্থকদের ভুল ধারণায় ফেলছে। তাদের আমিরের এক্স আইডি হ্যাকের প্রমাণ দেখানোর দাবি ব্যর্থ হয়েছে। হ্যাক হলে প্রথমেই পাসওয়ার্ড পরিবর্তন হতো, কিন্তু তারা নিজেরাই তা বদলিয়েছে—এটাই প্রকাশ করে এটি একটি সাজানো নাটক।

    তিনি আরো বলেন, নারীদের ওপর অবমাননাকর মনোভাব জামাতের দীর্ঘদিনের নীতি। কর্মজীবী নারীদের সম্মান নস্যাৎ করার এই মনোভাব তাদের তৃণমূল পর্যায়ে সক্রিয়। নির্বাচন কমিশন এই ঘটনাটি যথাযথভাবে তদন্ত করুক। প্রমাণ দিতে ব্যর্থ হলে জামাতের আমিরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস