ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি আবেদন শুরু, ফি ৩০০ টাকা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব কুবি ভর্তি পরিক্ষার ফল কখন ও পাশের হার নিয়ে যা জানা গেলো  ‘এখন আপনাদের মতোই সাধারণ পাসপোর্ট’—কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে বললেন অর্থ উপদেষ্টা নওগাঁয় বেওয়ারিশ লাশ উদ্ধারের পর পরিচয় মিলল রাজস্ব কর্মকর্তার জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে মুয়াজ্জিনকে অব্যাহতি গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে : তারেক রহমান যারা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? আগামী ৫ বছর নেতাকর্মীদের  জনগণের পা ধরে থাকার নির্দেশ তারেক রহমানের দীর্ঘ ২০ বছর পর বরিশালের জনসভায় তারেক রহমান
    • শিক্ষা
    • কুবি ভর্তি পরিক্ষার ফল কখন ও পাশের হার নিয়ে যা জানা গেলো 

    কুবি ভর্তি পরিক্ষার ফল কখন ও পাশের হার নিয়ে যা জানা গেলো 

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ফল জানা যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়, নির্ধারিত সময়েই একযোগে ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটের ফল প্রকাশ করা হবে।

    এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে পাশের হার ৫৫ দশমিক ৮ শতাংশ। ‘এ’ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫ দশমিক ২৫ এবং মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ২০৩ জন। ‘বি’ ইউনিটে পাশের হার ৫৪ দশমিক ৭৬ শতাংশ। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ২৫ এবং উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯৮ জন পরীক্ষার্থী।

    অন্যদিকে ‘সি’ ইউনিটে পাশের হার ৬৪ দশমিক ৩৩ শতাংশ। এই ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৮ এবং উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৬৪৮ জন।

    ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে সাবজেক্ট চয়েজ প্রদান করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে বলে জানানো হয়েছে।


    প্রতিদিনের ক্যাম্পাস/ এমটি