ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজে ভর্তি আবেদন শুরু, ফি ৩০০ টাকা ১৮ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব কুবি ভর্তি পরিক্ষার ফল কখন ও পাশের হার নিয়ে যা জানা গেলো  ‘এখন আপনাদের মতোই সাধারণ পাসপোর্ট’—কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে বললেন অর্থ উপদেষ্টা নওগাঁয় বেওয়ারিশ লাশ উদ্ধারের পর পরিচয় মিলল রাজস্ব কর্মকর্তার জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে মুয়াজ্জিনকে অব্যাহতি গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে : তারেক রহমান যারা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? আগামী ৫ বছর নেতাকর্মীদের  জনগণের পা ধরে থাকার নির্দেশ তারেক রহমানের দীর্ঘ ২০ বছর পর বরিশালের জনসভায় তারেক রহমান
    • সারাদেশ
    • নওগাঁয় বেওয়ারিশ লাশ উদ্ধারের পর পরিচয় মিলল রাজস্ব কর্মকর্তার

    নওগাঁয় বেওয়ারিশ লাশ উদ্ধারের পর পরিচয় মিলল রাজস্ব কর্মকর্তার

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যম্পাস ডেস্ক : নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে ভোরের অন্ধকারে একটি পিকআপ থেকে ফেলে রাখা ক্ষতবিক্ষত মরদেহ ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত ব্যক্তি জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা জুনায়েদ সাকী (৩৭)।

    বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের সামনে বেওয়ারিশ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

    প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ভোরে হলুদ রঙের একটি পিকআপ হাসপাতালের সামনে এসে থামে। এরপর দ্রুত মরদেহটি সড়কের পাশে ফেলে চালক ও তার সহযোগী (হেলপার) ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি নজরে এলে হাসপাতালের কর্মচারীরা তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ সাকীকে মৃত ঘোষণা করেন।

    নিহত জুনায়েদ বরিশালের পিরোজপুর জেলার বাসিন্দা। তিনি ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ।

    পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, জুনায়েদ ঢাকা থেকে ট্রেনে করে সান্তাহার রেলস্টেশনে নামেন। সেখান থেকে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা ছিল তার। তবে ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি পৌঁছাননি।

    নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি কোনো সড়ক দুর্ঘটনার শিকার হন। বিষয়টি পরিবারকে জানানো হলে তারা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন।

    ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বলেন, মরদেহটি সড়ক দুর্ঘটনায় নিহত বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এরপর পুলিশ ও পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

    নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম জানান, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

    তবে কখন, কোথায় এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তিনি। হাসপাতালের সামনে কে বা কারা মরদেহ ফেলে গেছে সে বিষয়েও এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

    ঘটনাটি ঘিরে নিহতের পরিবারসহ সংশ্লিষ্টদের মধ্যে চরম উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস