ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ক্যাম্পাস
  • ঢাকা কলেজে শহীদদের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

ঢাকা কলেজে শহীদদের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

নিজস্ব প্রতিবেদক : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা কলেজ শাখা।

 

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ কর্মসূচি শুরু হয়। এতে ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এছাড়া কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান ও সাধারণ সম্পাদক মিল্লাত হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

দোয়া মাহফিলে প্রধান বক্তা নাসিরউদ্দিন বলেন, গত রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ছাত্রদলের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

 

তিনি অভিযোগ করেন, হামলার পর ছাত্রশিবির বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ছাত্রদলের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশ ছাত্রলীগ যদি রাজনীতিতে ফিরে আসার সুযোগ পায়, তবে তা ডাকসুর তথাকথিত ভিপি ও জিএসের মাধ্যমেই সম্ভব হবে। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

নাসিরউদ্দিন ঢাকা কলেজ ছাত্রদলকে কেন্দ্রীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট হিসেবে উল্লেখ করে বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে তারেক রহমান এর ভিশন বাস্তবায়নে রাজপথে সক্রিয় থাকতে হবে। পাশাপাশি বিশৃঙ্খলা এড়িয়ে সুশৃঙ্খলভাবে আগামী দিনের বাংলাদেশ গঠনে কাজ করার নির্দেশ দেন তিনি।

 

অনুষ্ঠানের শেষ পর্বে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

 

 

 

 

প্রতিদিনের ক্যাম্পাস //এএস