ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • শিক্ষা
    • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকারি ও কিন্ডারগার্টেনের একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে জুনিয়র, দাখিল অষ্টম ও ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

    দীর্ঘ ১৭ বছর পর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি ফেরানো হয়। তবে এ বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশের পর তা নিয়ে শুরু হয় আইনি জটিলতা।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালায় শুধু সরকারি প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা এতে বঞ্চিত হবে দাবি করে এ নিয়ে উচ্চ আদালতে রিট করেন কয়েকজন শিক্ষক ও অভিভাবক।

    রিটের ‍শুনানি নিয়ে হাইকোর্ট কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন। তবে স্বল্প সময়ে এত শিক্ষার্থীর জন্য বৃত্তির আয়োজনে প্রস্তুতি নেওয়া সম্ভব না হওয়ায় কৌশলে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে মেধা মূল্যায়ন পরীক্ষা আয়োজনের পথে হাঁটে অধিদপ্তর। পরে সেটিও আদালতের নির্দেশে বন্ধ হয়ে যায়।

    দফায় দফায় এমন জটিলতার কারণে এ বছর জুনিয়র বৃত্তি ও মাদরাসার ইবতেদায়ি পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা হলেও প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শিক্ষামন্ত্রীর ঘোষণার পর অবশেষে সেই বাধা কাটলো। 


    প্রতিদিনের ক্যাম্পাস/ এমটি