ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা কলেজের কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লড়াই-সংগ্রামে, সমাজ পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: শিবির সেক্রেটারি সরকারি বাঙলা কলেজ শাখা শিবিরের নেতৃত্বে সাইফুর ও  আরিফ   মুশফিকের গাইডলাইন নিয়ে রোজা রেখেই খেলেছেন সাইফ মেট্রোরেল ও ট্রেনে ২৫% ভাড়া ছাড় পাচ্ছেন শিক্ষার্থী-প্রতিবন্ধী-প্রবীণরা ঢাকা কলেজে শহীদদের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন বাড়তে পারে ঈদের ছুটি ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন
    • ক্যাম্পাস
    • ঢাকা কলেজের কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    ঢাকা কলেজের কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা কলেজ প্রতিনিধি: ঢাকা কলেজ কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) কলেজের একাডেমিক ভবনের গ্যালারি-৪-এ এই কর্মসূচি পালন করা হয়। 

     

    ইফতার মাহফিলে ঢাকা কলেজের প্রায় শতাধিক কর্মচারী অংশগ্রহণ করে। ইফতার সামগ্রীর পাশাপাশি কর্মচারীদের আতর, টুপি ও সুগন্ধি সামগ্রী প্রদান করা হয়। 

     

    ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুম ইসলাম সানির সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনটির শাখা সভাপতি মোস্তাকিম আহমেদ। এ সময় কলেজের ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

     

     

     

    অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, কলেজের কর্মচারীরা যখন সহযোগিতা চান, ছাত্রশিবিরের সাধ্যমতো সাহায্যের চেষ্টা করে। চিকিৎসা ফি, সন্তানের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ছাড়াও যেকোন প্রয়োজন বিগত সময় যেমন আপনাদের পাশে ছিলাম এখনও সেভাবে পাশে থাকবো। 

     

    তিনি আরও বলেন, আওয়ামীলীগের সময়ে আমাদের কঠিন সময়ে লুকিয়ে লুকিয়ে হলেও কলেজের কর্মচারীদের বিভিন্নভাবে সাহায্য ছাত্রশিবির করেছে। আপানাদের আশ্বস্ত করতে চায় ভবিষ্যতে যেকোন সহযোগিতায় আপানারা আমাদের পাশে পাবেন।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস