ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা কলেজ প্রতিনিধি :মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তানভীর আহমদ মাদবর এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) ঢাকা কলেজ কেন্দ্রীয় খেলার মাঠে এ কর্মসূচি পালন করা হয়।
ইফতারের আগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোঃ রায়হান খান, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান আকাশ, প্রিন্স খন্দকার, হাবিবুর রশিদ দিপ্ত, মোঃ সুমন সিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তানভীর আহমদ মাদবর বলেন, “মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তার স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তার দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে। কিন্তু তিনি আজ আমাদের মাঝে নেই, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়াকরি, আপনি আমাদের মমতাময়ী মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”