ঢাকা মঙ্গলবার, ১৯ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ঢাকা কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা রাশেদুল আমীনের বৃক্ষরোপণ কর্মসূচি যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন শিক্ষাসফরে যবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
    • জাতীয়
    • আবারও ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা করে বৃদ্ধি পেল প্রতি লিটারে

    আবারও ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা করে বৃদ্ধি পেল প্রতি লিটারে

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। প্রতি লিটারে এবার দাম বেড়েছে ১৮ টাকা ৮৫ পয়সা।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এক লিটার ফার্নেস অয়েলের দাম ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে বাড়িয়ে ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

    সোমবার (১৮ মে) বিইআরসির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সোমবার রাত (১৮ মে) ১২ টা থেকে এই বর্ধিত দাম কার্যকর হবে।  

    এর আগে গত ১২ এপ্রিল প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৭০ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও এই জ্বালানির দাম বাড়ানো হলো।'

    বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় ১৩ এপ্রিল থেকে ১২ মে সময়ের মধ্যে আমদানি করা পরিশোধিত ফার্নেস অয়েলের ক্রুড অয়েলের এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তন বিবেচনায় নিয়ে মে মাসের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

    ফার্নেস অয়েলের দাম সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি জানায়, মার্চ মাসে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রকাশিত প্লাটস রেট এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এপ্রিল মাসের মূল্য সমন্বয়ের সুপারিশ করা হয়েছিল।

    পরবর্তীতে ৫ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ কমিশন সভায় সেই সুপারিশ পর্যালোচনা করে দাম বাড়ানোর অনুমোদন দেওয়া হয়।

    সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি করা ফার্নেস অয়েলের একটি বড় অংশ দেশের বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। ফলে এই দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে বিদ্যুতের উৎপাদন খরচে। 

    বিশেষ করে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় এক লাফে অনেকটা বেড়ে যাবে। এর ফলে ভবিষ্যতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামেও নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।