ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত
    • জাতীয়
    • দেশের তিন অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আভাস

    দেশের তিন অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রপাতসহ বৃষ্টির আভাস

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি বিভাগের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে এক পূর্ভাবাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    শনিবার (১৬ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ট্রেস পরিমাণ।