ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়: ইসলামী আন্দোলন খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেকোনো সময়  কোচিং সেন্টার ও নোট-গাইড নিয়ে কঠোর নির্দেশনা ২৪৯ জন হাই-প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের অগ্রগতি আশাব্যঞ্জক নয়: টিআইবি জাতীয়তাবাদের কথা বলে কিন্তু বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল
    • সারাদেশ
    • সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি

    সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    নির্বাচন ও গণভোটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

    তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্বে থাকবে
    কর্নেল এস এম আবুল এহসান জানান, ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

    সূত্র জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এসব ইউনিট কাজ করবে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।


    প্রতিদিনের ক্যাম্পাস /ওডি