ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়: ইসলামী আন্দোলন খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেকোনো সময়  কোচিং সেন্টার ও নোট-গাইড নিয়ে কঠোর নির্দেশনা ২৪৯ জন হাই-প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের অগ্রগতি আশাব্যঞ্জক নয়: টিআইবি জাতীয়তাবাদের কথা বলে কিন্তু বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল
    • সারাদেশ
    • চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, কার্যক্রম ব্যহত

    চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, কার্যক্রম ব্যহত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কড়া হুশিয়ারি উপেক্ষা করে দুবার ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল থেকে পূর্বঘোষিত ধর্মঘট কর্মসূচি পালন করছে শ্রমিক-কর্মচারীরা। এতে কার্যত থমকে গেছে দেশের আন্তর্জাতিক বানিজ্যের ৯০ ভাগ সম্পাদন করা এই সমুদ্র বন্দর। 

    সকাল থেকে বন্দরের বিভিন্ন প্রবেশ পথে পণ্য ডেলিভারি নেয়ার জন্য শতশত গাড়ি লাইন ধরে দাড়িয়ে থাকলেও প্রায় সব ধরণের পন্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় গাড়িগুলোকে ভেতরে ঢোকানো হচ্ছে। 

    বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ আাহার টিবিএস বলেন, শনিবার সকাল থেকে শ্রমিক কর্মচারীরা কাজে যোগ দেয়নি। এতে বন্দরের সকল ইকুইপমেন্ট বন্ধ থাকায় কন্টেইনার হ্যান্ডলিংয় অপারেশন বন্ধ রয়েছে। 

    তিনি বলেন, শ্রমিকরা বন্দরের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। 

    বন্দর শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, ধর্মঘট শতভাগ সফল। শ্রমিকরা কর্তৃপক্ষের অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। 

    আগামিকালও ধর্মঘট কর্মসূচি চালিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই শ্রমিক নেতা। 

    ধর্মঘটের বিষয়ে জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন মোহাম্মদ ওমর ফারুককে কল করা হলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন। 

    এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিলে শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছিল।


    প্রতিদিনের ক্যাম্পাস / ওডি