ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ঢাকা কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা রাশেদুল আমীনের বৃক্ষরোপণ কর্মসূচি যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন শিক্ষাসফরে যবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
    • রাজনীতি
    • তিন আসনের ভোট স্থগিত চেয়ে শতাধিক প্রমাণ নিয়ে ইসিতে জামায়াত

    তিন আসনের ভোট স্থগিত চেয়ে শতাধিক প্রমাণ নিয়ে ইসিতে জামায়াত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    কুমিল্লা, পটুয়াখালী ও শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে ভোটগ্রহণে অনিয়ম, ভীতি প্রদর্শন ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোট স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট লিংক জমা দিয়ে দলটি পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানিয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গিয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, কুমিল্লা-৮, পটুয়াখালী-১ ও শরীয়তপুর-২ আসনের ভোট স্থগিতের দাবি তারা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছেন।

    মোয়াজ্জেম হোসেন বলেন, “উল্লিখিত তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের মারধর, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটগ্রহণ বাধাগ্রস্ত করা হয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব আসনের ভোট স্থগিত করে পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থা নিতে হবে।”

    তিনি আরও জানান, অনিয়মের প্রমাণ হিসেবে নির্বাচন কমিশনের কাছে শতাধিক ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট অনলাইন লিংক জমা দেওয়া হয়েছে। কুমিল্লার একটি কেন্দ্রে জামায়াতের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগও ইসিকে জানানো হয়েছে।

    জামায়াতের পক্ষ থেকে নরসিংদী, নোয়াখালী ও ঝালকাঠির কয়েকটি কেন্দ্রেও অনিয়মের ঘটনা তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

    উল্লেখ্য, বরুড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৮ আসনে জামায়াতের প্রার্থী শফিকুল আলম হেলাল। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির জাকারিয়া তাহের, জাতীয় পার্টির এইচ এম এম ইরফান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম ছাদেক।

    পটুয়াখালী-১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবি পার্টির মোহাম্মদ আব্দুল ওহাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির আলতাফ হোসেন চৌধুরী।

    অন্যদিকে শরীয়তপুর-2 আসনে জামায়াতের প্রার্থী মাহমুদ হোসেনের বিপরীতে রয়েছেন বিএনপির সফিকুর রহমান কিরন।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস