ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘অনলাইন শিক্ষা সংবাদ’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি, প্রতিবাদ জানালেন মামুন ‘অনলাইন শিক্ষা সংবাদ’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি, প্রতিবাদ জানালেন মামুন হামলায় আহত ঢাকা কলেজ শিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’
    • রাজনীতি
    • মির্জা আব্বাসের আসনে এগিয়ে নাসিরুদ্দিন পাওয়ারী

    মির্জা আব্বাসের আসনে এগিয়ে নাসিরুদ্দিন পাওয়ারী

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ভোটের তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১২৪২ ভোট। শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১২৪৯ ভোট।

     

    এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এ ছাড়াও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

    এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের সময় শেষ হয়। 

     

    এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের। 

     

    ২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

    এদিন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।