ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ঢাকা কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা রাশেদুল আমীনের বৃক্ষরোপণ কর্মসূচি যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন শিক্ষাসফরে যবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
    • রাজনীতি
    • ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রের ফলে এগিয়ে শফিকুর রহমান

    ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রের ফলে এগিয়ে শফিকুর রহমান

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়েছে। প্রাপ্ত ফলাফলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১ হাজার ৩১০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট।

    ঢাকা-১৫ আসনটি মিরপুর ও ডিএনসিসির ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১২৭টি।

    এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

    সকাল দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা আগামীর বাংলাদেশ গঠনে নিজেদের মতামত প্রদান করেন। এখন চলছে ফলাফল ঘোষণার অপেক্ষা।

    এবারের নির্বাচনে ২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর সর্বোচ্চ সংখ্যক রাজনৈতিক দল অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

    এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্যমতে, দুপুর ২টা পর্যন্ত দেশের ৪৮৬টি কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি স্থানে জালভোট এবং ৩টি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

    ঢাকা-১৫ আসনের পূর্ণাঙ্গ ফলাফল পেতে এখনো অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস