ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • ক্যাম্পাস
    • ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ সাধারণ সম্পাদক ফয়সাল

    ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ সাধারণ সম্পাদক ফয়সাল

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা কলেজ প্রতিনিধি : ঢাকা কলেজ সাংবাদিক সমিতির  ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার ফরহাদ বিন নূর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনকণ্ঠ পত্রিকার রিপোর্টার মোঃ ফয়সাল আহমেদ। 

     

    বুধবার (১৮ ই ফেব্রুয়ারি) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সকল সদস্যদের অংশগ্রহণে সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ শুরু হয় এবং চলে দুপুর ১১ টা পর্যন্ত। পরবর্তীতে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়। 

     

    নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন নূর ২০১৭-১৮ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী, ও সাধারণ সম্পাদক মো: ফয়সাল আহমেদ ২০২০-২১ সেশনের শিক্ষার্থী

     

    এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, দেলোয়ার হোসেন, কেফায়েত শাকিল, দেলোয়ার হোসেন দোলন। 

     

    নির্বাচিত অন্যরা হলেন - সহ সভাপতি মো: ইমরান হোসোইন দৈনিক আমার দেশ , যুগ্ম সাধারণ সম্পাদক, মো: আল জোবায়ের বাদশা দৈনিক জনকণ্ঠ,দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহাদী হাসান টিবিএস, অর্থ সম্পাদক সাইদুর রহমান নোমান, বানিজ্য প্রতিদিন। 

     

    কার্যনিবার্হী সদস্য নির্বাচিত হয়েছেন মো: ওয়ালিদ হোসেন, দ্যা ডেইলি ক্যাম্পাস, মো: রাব্বি আল রাহিদ এখন টেলিভিশন, ওবায়দুল ইসলাম রুপালী বাংলাদেশ।

     

    উল্লেখ্য ১৯৯৯ সালের ১৮ ই ডিসেম্বর  যাত্রা শুরু করে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায়ে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।প্রতি বছর নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস