ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ঢাকা কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা রাশেদুল আমীনের বৃক্ষরোপণ কর্মসূচি যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন শিক্ষাসফরে যবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
    • আন্তর্জাতিক
    • পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন

    পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর মার্কিনিদের সাথে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রথমবারের মতো সরাসরি কথা বলছেন। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।

    সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক আলী হাশেম ইরানের রাজধানী তেহরান থেকে বলেছেন, পাকিস্তানের রাজধানী থেকে আলোচনার মাধ্যমে কি খবর আসে সেই অপেক্ষায় আছেন ইরানিরা।

    তিনি বলেছেন, মার্কিনি ও ইরানিদের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। এই আলোচনায় অনেক কিছু পর্যবেক্ষণ করতে হবে এরপর সিদ্ধান্ত নিতে হবে।

    কিন্তু এবারের আলোচনাটি শুধুমাত্র যুদ্ধবিরতিই নয়। এটি ইরান ও যুক্তরাষ্ট্রের ৪৭ বছর ধরে চলা শত্রুতারও বিষয়।


    যেহেতু এবার দুই দেশের সর্বোচ্চ নেতারা বৈঠকে বসেছেন, তাহলে কি সবকিছু ছাপিয়ে তারা চুক্তি করতে পারবেন? নাকি আগের মতো আবারও ব্যর্থ হবেন—  সেটির অপেক্ষায় রয়েছেন তেহরানের সব মানুষ।

    ইসলামাবাদে আলোচনার জন্য ইরান প্রায় সব স্তরের প্রতিনিধিদের নিয়ে গেছে। এতে পার্লামেন্ট, বিভিন্ন ইনস্টিটিউটের কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা আছেন।

    সূত্র: আলজাজিরা


    প্রতিদিনের ক্যাম্পাস/ওডি