ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ঢাকা কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা রাশেদুল আমীনের বৃক্ষরোপণ কর্মসূচি যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প
    • ক্যাম্পাস
    • ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

    ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

     

     

    ঢাকা কলেজ প্রতিনিধি : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির কয়েকটি ধারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা সংশোধনের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা স্বচ্ছ ও নীতিমালাভিত্তিক ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে ৩ দফা দাবি উত্থাপন করেছেন।

     

    বৃহস্পতিবার (১১ জুন) দুপুর পৌনে ১টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান শিক্ষার্থীরা।

     

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি সাত কলেজকে সমন্বিত করে প্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাধ্যমে শিক্ষার্থীরা একটি আধুনিক ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ব্যবস্থার প্রত্যাশা করেছিলেন। তবে সম্প্রতি প্রকাশিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তির কয়েকটি বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও ঘোষিত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাদের দাবি।

     

     

    তাদের মতে , ভর্তি বিজ্ঞপ্তির কিছু শর্ত ও সিদ্ধান্ত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিশেষ করে সাত কলেজের সার্টিফিকেট সংক্রান্ত বিষয়সহ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

     

    এ সময় শিক্ষার্থীরা আরও বলেন, আমরা কোনো ব্যক্তি বা প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না। আমাদের একমাত্র লক্ষ্য হলো একটি স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও জবাবদিহিমূলক ভর্তি ব্যবস্থা নিশ্চিত করা।

     

    সংবাদ সম্মেলনে তারা তিন দফা দাবি তুলে ধরেন :

     

    ১. আগামী ৩ দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়সমূহ বাতিল করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

     

    ২. আগামী ৭ কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষার নির্ধারিত নীতিমালা অনুসারে সংশ্লিষ্ট সকল অনুষদ ও বিভাগকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অবরুদ্ধ করার কর্মসূচি ঘোষণা করা হবে।

     

    ৩. আগামী ৫ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদান করতে হবে।

     

    দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, অন্যথায় পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস