ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা
    • ক্যাম্পাস
    • ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত

    ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

     

     

    ঢাকা কলেজ প্রতিনিধি : ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে ফল উৎসব ও মাসিক সভা অনুষ্ঠিত। 

     

    ৮ জুলাই বুধবার বাদ আসর ঢাকা কলেজের ক্যাফেট এরিয়ায় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ হোসাইন। 

     

    ফল উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র কল্যাণের উপদেষ্টা মতিউর রহমান। এ সময় তিনি বলেন, আমাদের এই সংগঠনটি একটি পরিবারের মতো, সেজন্য এই সংগঠনে এগিয়ে নিতে হলে আমাদের মাঝে অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা সবচেয়ে বেশি জরুরি। একই সাথে মনে রাখতে হবে যে, সংগঠন বাইরের শত্রুর চেয়ে নিজেদের ভেতরের কোন্দল বা ঝামেলার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও আন্তরিকতা অটুট রাখা এবং এমন কোনো আচরণ না করা যাতে অন্য কোনো ভাই মনে কষ্ট পান। 

     

    এ সময় তিনি আরও বলেন, ঢাকা কলেজে দিনাজপুর জেলার সমিতি একটি অরাজনৈতিক সংগঠন দিনাজপুর জেলার যে কোন সাধারণ শিক্ষার্থী আমাদের এই সংগঠনে যুক্ত হতে পারবে। আমাদের ব্যক্তিগত মতাদর্শ থাকতেই পারে, তবে সংগঠনের ভেতরে তার কোনো প্রভাব পড়তে দেওয়া যাবে না

     

    এ সময় ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সকল সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও মনোমুগ্ধকর পরিবেশ করে।