ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে

ঢাকা কলেজ প্রতিনিধি : ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা।
রোববার (১৪ জুন) ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে বেলা ৩ টায় শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেনের সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত,বিক্ষোভ সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, ছাত্রশিবিরের সাথে ইসলাম এবং ছাত্রশিবির দুটি একসাথে যায় না। তাদের ধারাবাহিক কার্যক্রম এটাই বারবার প্রমাণ করেছে। আজ আমরা যার বিরুদ্ধে এখানে দাড়িয়েছি সে যে ছাত্রশিবিরের একজন কেন্দ্রীয় নেতা তা জানতাম না। যখন সে একটি আপরাধ সংঘটন করলো তখন জামাত নেতা শফিকুর রহমান এবং ছাত্রলীগের মিছিলে থাকা গুপ্ত ছাত্রনেতা এস এম ফরহাদ প্রকাশ করলো যে সে শিবিরের একজন কেন্দ্রীয় নেতা। দেখা গেল, দুইদিন পরে সে নিজে আত্মগোপনে গিয়েছিল এবং সে যে অন্যায় সংঘটিত করেছে সে অন্যায় প্রকাশ পেয়েছে।
জামায়াত এবং শিবিরকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, আমরা জামায়াত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ না করেন, ৭১ এর আগে আপনাদের কর্মকাণ্ড নিয়ে যদি আপনারা এখনো এনালাইসিস না করেন তাহলে আপনারা বোকার সঙ্গে বাস করছেন। এভাবে সারাদেশে আপনাদের যত অপকর্ম রয়েছে সব সকল অপকর্ম এই বাংলার জনগণের সামনে একদম টিভির স্কিনের মত পরিষ্কার হয়ে আসবে। আপনারা যদি আপনাদের এই ষড়যন্ত্র, চক্রান্ত না থামান তাহলে আগামী যত বছর সম্ভব আমরা ঠিক তত বছর আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং বাংলার মাটি থেকে আপনাদের ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু- সুন্দর সামাজিক এবং উন্নয়নশীল রাষ্ট্র গঠনে এগিয়ে যাব।
সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, গুম একটি জঘন্যতম অপরাধ। বিগত সময়ে ছাত্রদলের হাজার হাজার নেতাকে স্বৈরাচার সরকার গুম করেছিল। তাই গুমকে আমরা একটা জঘন্যতম অপরাধ বলেই মনে করি। কিন্তু এই গুমকে যারা নাটক সাজায়, গুমকে যারা খেলা করে, গুমকে নিয়ে তামাশা করে আমরা সেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে ধিক্কার জানাই।
তিনি আরো বলেন, ছাত্রদল একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সংগঠন। যারা এদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, এই রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করবে, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করবে, ছাত্রদল বাংলাদেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে এর দাঁত ভাঙ্গা জবাব দিবে।
উল্লেখ্য যে, কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে লাকসামে উদ্ধারের পর গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি অপহরণ হননি, বরং নিজেই আত্মগোপনে ছিলেন। পুলিশ প্রেসবিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে।
উক্ত, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন, আবির রায়হান, মামুনুর রহমান, আনিসুর রহমান আনিস ও জিয়াউর রহমান খন্দকার। এছাড়াও আহ্বায়ক সদস্য নাজমুল হুসাইন আদর, দেওয়ান ফজলে হাসান নিয়ন, আনোয়ার হোসেন প্রিন্স সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।