রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সহিষ্ণু আচরণ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো।
বৃহস্পতিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে ক্যাবিনেট সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ২০১৪ সালের নির্বাচনে ১১৫ জন নিহত হয়েছিলো। চলতি বছরের নির্বাচন পরিস্থিতি খারাপ হবে না। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর শ্রদ্ধাশীল। তারা যথেষ্ট সহিষ্ণু।
শেরপুরে জামায়াত নেতা নিহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এটা আইসোলেটেড ঘটনা। আমরা অপরাধীদের চিহ্নিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি। প্রকৃত অপরাধী কেউ পার পাবে না।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস