ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • রাজনীতি
    • ঢাকা-১৭ আসনে ভোটের সমীকরণ বদলাচ্ছে জরিপে বিএনপি-জামায়াত মুখোমুখি
    প্রদশ জাতীয় সংসদ নির্বাচনে

    ঢাকা-১৭ আসনে ভোটের সমীকরণ বদলাচ্ছে জরিপে বিএনপি-জামায়াত মুখোমুখি

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। সর্বশেষ এক জনমত জরিপ বলছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের মধ্যে ব্যবধান এখন মাত্র কয়েক শতাংশ। ভোটের মাঠে দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বীর এই ঘনিষ্ঠ অবস্থান নির্বাচনী সমীকরণকে করে তুলেছে অনিশ্চিত ও রোমাঞ্চকর।

    যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ পরিচালিত চারটি গুরুত্বপূর্ণ আসনের জরিপে এই চিত্র উঠে এসেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করেন সংস্থাটির প্রেসিডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ।

    জরিপ অনুযায়ী, ঢাকা-১৭ আসনে অংশ নেন মোট ৫১৫ জন ভোটার। এর মধ্যে ৩৫ শতাংশ জানিয়েছেন তারা বিএনপির প্রার্থী তারেক রহমানকে ভোট দিতে চান। অপরদিকে ৩২ শতাংশ সমর্থন দিয়েছেন জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে। অন্য প্রার্থীদের পক্ষে মত দিয়েছেন ৩.৭ শতাংশ। তবে ১৫ শতাংশ মতামত জানাতে অনিচ্ছুক ছিলেন এবং ১০ শতাংশ এখনো সিদ্ধান্তহীন, যা মিলিয়ে প্রায় এক চতুর্থাংশ ভোটার ‘আনডিসাইডেড’। এছাড়া ৩.৫ শতাংশ ভোট না দেওয়ার কথা জানিয়েছেন।

    লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি প্রার্থীর সমর্থন বেশি ৩৯ শতাংশ। নারীদের মধ্যে এ হার ৩০.৫ শতাংশ। জামায়াত প্রার্থীর ক্ষেত্রে পুরুষদের সমর্থন ৩৬.৪ শতাংশ এবং নারীদের ২৭.২ শতাংশ। জরিপে নারীদের মধ্যে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি, প্রায় ৩১.৮ শতাংশ।

    বয়সভিত্তিক ফলাফলে দেখা যায়, প্রায় সব বয়সী ভোটারদের মধ্যেই বিএনপি প্রার্থী এগিয়ে রয়েছেন। বিশেষ করে ৫৫ বছরের বেশি বয়সীদের মধ্যে তারেক রহমানের পক্ষে সমর্থন সর্বোচ্চ ৪৭ শতাংশ। অন্যদিকে ২৬ থেকে ৫৫ বছর বয়সী ভোটারদের একটি বড় অংশ জামায়াত প্রার্থীর প্রতি ঝুঁকেছেন।

    শিক্ষাগত যোগ্যতা বিবেচনায় দেখা গেছে, যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলক বেশি। উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে বিএনপি ও জামায়াতের সমর্থন প্রায় সমান। পেশাভিত্তিক বিশ্লেষণে ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে বিএনপি এগিয়ে থাকলেও, প্রাইভেট চাকরিজীবীদের মধ্যে জামায়াত প্রার্থীর সমর্থন বেশি দেখা গেছে।

    ‘এই আসনে কে জিততে পারেন?’ এমন প্রশ্নে ৪৬.৪ শতাংশ ভোটার মনে করছেন, শেষ পর্যন্ত জয় পেতে পারেন তারেক রহমান। আর ২৭.৪ শতাংশের মতে, জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বিজয়ী হতে পারেন। এ ক্ষেত্রেও পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি প্রার্থীর প্রতি আস্থার হার বেশি।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস