ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
    • খেলা
    • বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন জশ হ্যাজলউড

    বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন জশ হ্যাজলউড

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস খেলা : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বড় বিপাকে পড়ল অস্ট্রেলিয়া। ইনজুরির ধাক্কা সামলাতে না পেরে শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকেই ছিটকে গেলেন তাদের অন্যতম ভরসার পেসার জশ হ্যাজলউড। তার অনুপস্থিতি অজিদের শিরোপা অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

    শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজলউড। সেই চোটের কারণে সবশেষ অ্যাশেজ সিরিজেও মাঠের বাইরে থাকতে হয় তাকে। পুনর্বাসন চলাকালেই নতুন করে একিলিসে চোটে পড়েন এই ডানহাতি পেসার। বিশ্বকাপের আগে তাকে ফিট করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

    এর আগেই পিঠের চোটে অধিনায়ক প্যাট কামিন্সকে হারিয়েছে অস্ট্রেলিয়া। তার ওপর হ্যাজলউডের ছিটকে যাওয়া দলটির বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। সর্বশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন হ্যাজলউড। চোটে পড়ার আগে ভারতের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি।

    কামিন্সের বদলি হিসেবে ইতোমধ্যে বেন দারসুইশকে দলে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। হ্যাজলউডের ফিটনেস নিয়ে শঙ্কা থাকায় ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছিল শন অ্যাবটকে। তবে এখনই তাকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক টনি ডোডেমেইড।

    ডোডেমেইড বলেন,“এই মুহূর্তে আমরা কোনো বদলি ক্রিকেটার যুক্ত করছি না। প্রাথমিক পর্বের ম্যাচগুলো খেলতে আমাদের কাছে পর্যাপ্ত বিকল্প রয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।”

    হ্যাজলউডকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ নির্বাচকরা। ডোডেমেইড আরও যোগ করেন,“আমাদের আশা ছিল, সুপার এইটে সে ম্যাচ খেলার মতো ফিট থাকবে। কিন্তু বর্তমান অবস্থা অনুযায়ী সে এখনো পুরোপুরি সুস্থ হওয়ার থেকে কিছুটা দূরে। তাড়াহুড়ো করলে তা দলের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।”

    ফলে তারকা এই পেসারকে ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে হচ্ছে অস্ট্রেলিয়াকে—যা তাদের জন্য নিঃসন্দেহে বড় এক ধাক্কা।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস