ঢাকা শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
  • রাজনীতি
  • ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

প্রতিদিনের ক্যাম্পাস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। এর আগে, দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দেন।

 

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করছেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

 

জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা।

পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময় তিনিই প্রতিটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

 

 

 

প্রতিদিনের ক্যাম্পাস //এএস