ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • রাজনীতি
  • আসমানেই ফয়সালা, তারেকই আগামীর প্রধানমন্ত্রী তালতলীতে ধানের শীষের সভায় আমান উল্লাহ আমান

আসমানেই ফয়সালা, তারেকই আগামীর প্রধানমন্ত্রী তালতলীতে ধানের শীষের সভায় আমান উল্লাহ আমান

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

নিজস্ব প্রতিবেদক : বরগুনা-১ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বাড়িয়ে দিয়ে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। তালতলীর এক নির্বাচনী সভা থেকে তিনি বলেন, জনগণের রায় আগেই নির্ধারিত পরিবর্তনের প্রতীক ধানের শীষই এবার ক্ষমতায় আসছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালতলী উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের নির্বাচনী সভায় এসব কথা বলেন আমান উল্লাহ আমান।

তিনি বলেন, দেশের মানুষ আর বর্তমান শাসনব্যবস্থা চায় না। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র প্রতীক হচ্ছে ধানের শীষ। অবহেলিত তালতলীর উন্নয়ন চাইলে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার আত্মীয়স্বজনদের নিরাপদে পাঠিয়ে নিজেও ভারতে পালিয়ে গেছেন। এই রাজনীতির আর কোনো প্রয়োজন নেই। যারা এতদিন আওয়ামী লীগ করতেন, তারাও এখন বুঝে গেছেন—দেশের ভবিষ্যৎ ধানের শীষেই।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। সবাইকে নিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় দলটি। তাই ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, তালতলীর মানুষ সব সময় গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। আসন্ন নির্বাচনেও ভোটের মাধ্যমে সেই বার্তাই দেশবাসীর কাছে পৌঁছে দেবে।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সবাই আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, বরগুনা-১ আসন (বরগুনা সদর, আমতলী ও তালতলী) দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ এলাকায় রাজনৈতিক উত্তাপ দিন দিন বাড়ছে।

 

 

 

 

প্রতিদিনের ক্যাম্পাস //এএস