ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • সারাদেশ
    • ভোটকক্ষে টাকা বিতরণের অভিযোগ: ফরিদপুরে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে জরিমানা

    ভোটকক্ষে টাকা বিতরণের অভিযোগ: ফরিদপুরে বিএনপি প্রার্থীর পোলিং এজেন্টকে জরিমানা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : ফরিদপুরে ভোট চলাকালে কেন্দ্রের ভেতরে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগে এক পোলিং এজেন্টকে তাৎক্ষণিক জরিমানা করেছে বিচারিক আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তানজির ইসলাম দেওরা এলাকার হাফিজুর ইসলামের ছেলে। তিনি বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ‘ধানের শীষ’ প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩–এর চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন এ আদেশ দেন।

    আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের লিখিত অভিযোগের ভিত্তিতে তানজির ইসলামকে আটক করা হয়। অভিযোগে বলা হয়, তিনি ভোটারদের টাকা দিয়ে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য প্ররোচিত করছিলেন।

    নির্বাচনী আইন-২০২৫–এর ১৩ (চ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়া এবং অভিযুক্তের দোষ স্বীকারের পরিপ্রেক্ষিতে নির্বাচনী আইন, ১৯৭২–এর ৯১(বি)(২) ধারা অনুযায়ী আদালত তাকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

    প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, জামায়াতের এক পোলিং এজেন্ট প্রথমে বিষয়টি নিয়ে আপত্তি জানান। পরে প্রশাসনকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

    ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস