ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
    • সারাদেশ
    • কেন্দ্রে বিএনপির পরাজয়,ক্ষোভে শিবির নেতার বাড়িতে হামলা-ভাংচুর ও নারীদের হেনস্তা

    কেন্দ্রে বিএনপির পরাজয়,ক্ষোভে শিবির নেতার বাড়িতে হামলা-ভাংচুর ও নারীদের হেনস্তা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে নির্বাচনের ফল ঘোষণার পর দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় শিবির নেতার বাড়িতে হামলা করে ভাঙচুর ও নারীদের মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। 

     

    বৃহস্পতিবার রাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মহদীপুর কেন্দ্রে বিএনপি প্রার্থী বিপুল ভোটে পরাজিত হলে ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের নেতৃত্বে 

    মওদুদ, আনারুল, রতন, সামাদ, হক,

    পলাশ সহ শতাধিক নেতাকর্মী থানা শিবির সভাপতি আব্দুল জাব্বারের বাড়ি সহ একাধিক বাড়িতে হামলা করে। বাড়িতে থাকা নারীদের হেনস্তার পাশাপাশি ভাঙচুর করলে মটর সাইকেল, টিভি সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

     

     

     

    শিবির সভাপতি আব্দুল জাব্বার অভিযোগ করে বলেন, 'রাজশাহী ৬ (বাঘা চারঘাট) আসনের বাঘা থানাধীন মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর ৩ নং ওয়ার্ডে নির্বাচনি ফলাফল ঘোষণার পর রাত ৮ টার দিকে বিএনপির মনিগ্রাম ইউনিয়ন সভাপতি ও মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন রিয়ালের নেতৃত্বে ১৩০ জন সন্ত্রাসী চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ আমার বাসায় হামলা চালায় ও মটর সাইকেল ভাংচুর করে, যাতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।' তিনি আরো বলেন অবস্থানরত আমার মা ও ভাবিকে শারীরিকভাবে আঘাত করে।

     

    হামলায় বড় ভাইয়ের ৭ মাসের শিশু বাচ্চাও আঘাতপ্রাপ্ত হয় এবং প্রতিবেশীদের ৩ টি বাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন অভিযোগকরী শিবির নেতা। 

     

    অভিযুক্ত ইউনিয়ন বিএনপি সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের সাথে এ বিষয়ে জানার চেষ্টা করতে একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

     

    তবে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মওদুদ আহমেদ মধু পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াত শিবিরের লোকজন আমাদের ওপর রাতের আঁধারে হামলা করে ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের মাথা ফাটিয়ে দিয়েছে এবং নিজেরা বাড়ি ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীদের ফাঁসাতে চাচ্ছে।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস