ঢাকা রবিবার, ০১ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • তামিরুল মিল্লাতে ‘জ্ঞান চর্চা কেন্দ্র’-এর পথচলা শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও এবারও সর্বনিম্ন ফিতরা হার ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন উপ-নির্বাচনের ভোটগ্রহণ ৯ এপ্রিল: ইসি চলতি রমজান থেকে ওমরা পালনকারীদের জন্য নতুন নিয়ম জারি করল সৌদি আরব প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান লেগুনা চালক খায়রুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত ইসলাম উত্তরায় চেতনানাশক প্রয়োগে বৃদ্ধার মৃত্যু: চুরি করে পালানো সেই গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে লেগুনা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
  • ইরানে মোসাদের ৫৪ গুপ্তচর আটক

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহ ধরে চলমান সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির ঘটনাও। প্রাণঘাতী এই সংঘাতের মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত ৫৪ জন গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান।

    গ্রেপ্তারকৃত ব্যক্তিদের শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরষ্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু।

    বার্তাসংস্থাটি বলছে, ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

    শুক্রবার(২০ জুন) ইরানের খুজেস্তান প্রদেশের প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা “শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রচারণা, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার” অভিযোগে অভিযুক্ত।