ঢাকা রবিবার, ০১ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • তামিরুল মিল্লাতে ‘জ্ঞান চর্চা কেন্দ্র’-এর পথচলা শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও এবারও সর্বনিম্ন ফিতরা হার ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন উপ-নির্বাচনের ভোটগ্রহণ ৯ এপ্রিল: ইসি চলতি রমজান থেকে ওমরা পালনকারীদের জন্য নতুন নিয়ম জারি করল সৌদি আরব প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান লেগুনা চালক খায়রুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত ইসলাম উত্তরায় চেতনানাশক প্রয়োগে বৃদ্ধার মৃত্যু: চুরি করে পালানো সেই গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে লেগুনা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
    • আন্তর্জাতিক
    • মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি

    মসজিদে জুমার নামাজ আদায় করলেন নিউইয়র্ক সিটি মেয়র মামদানি

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    যুক্তরা্ষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অধীনস্থ ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে তার প্রথম বড় রাজনৈতিক সফরের সময় জুমার নামাজ আদায় করেছেন। তিনি রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজে অংশ নেন। 

    মসজিদে উপস্থিত মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে এই ৩৪ বছর বয়সী নেতাকে স্বাগত জানান এবং তিনি সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন। নামাজ শেষে তাকে মানুষের মাঝে খাবার বিতরণও করেন।

    মাত্র দুই দিন আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পান জোহরান মামদানি, যেখানে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন। এই নির্বাচনে দুই মিলিয়নেরও বেশি ভোট পড়েছিল, যা শহরের ইতিহাসে রেকর্ড।

    বৃহস্পতিবার তিনি বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নিতে পুয়ের্তো রিকো সফরে যান। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা একত্রিত হন এবং এখানে বিভিন্ন কর্মশালা ও আলোচনার পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে মতবিনিময়ের সুযোগ থাকে। এটি তার নির্বাচনের পর প্রথম বড় রাজনৈতিক সফর। 

    সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। ইতোমধ্যে তিনি সিটি হলে প্রশাসন গঠনের জন্য একটি ট্রানজিশন টিম গঠন করেছেন।