ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ঢাকা কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা রাশেদুল আমীনের বৃক্ষরোপণ কর্মসূচি যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন শিক্ষাসফরে যবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
    • আন্তর্জাতিক
    • ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে জাতিসংঘের মন্তব্য

    ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরানো প্রসঙ্গে জাতিসংঘের মন্তব্য

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    ​​​​​আন্তর্জাতিক ডেস্ক  : ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সরাসরি কোনো আহ্বান না জানিয়ে জবাবদিহিতার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে জাতিসংঘ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে আন্তর্জাতিক আইন মেনে বিচার নিশ্চিত করার ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

     স্থানীয় সময় বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গ উত্থাপিত হলে এসব কথা বলেন তিনি।

    ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অন্তত এক হাজার ৪০০ জন নিহত হন এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ প্রেক্ষাপটে ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাবেন কি না—এ প্রশ্ন তোলা হয়।

    এর জবাবে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে ফারহান হক বলেন, জবাবদিহিতার বিষয়টিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

    তিনি আরও বলেন, জাতিসংঘ বিশ্বাস করে—এই ধরনের গুরুতর ঘটনার ক্ষেত্রে দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি এবং সে ক্ষেত্রে আন্তর্জাতিক আইনি কাঠামোর প্রতি সম্মান বজায় রাখতে হবে।

    জাতিসংঘের এই বক্তব্যে শেখ হাসিনার প্রত্যাবাসন বিষয়ে সরাসরি কোনো আহ্বান না থাকলেও, গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার বার্তাই স্পষ্টভাবে উঠে এসেছে।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস