যাত্রাবাড়ীতে লেগুনা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা চালক মো. নূরে আলম ইসলাম ওরফে খাইরুলকে (৩৫) হত্যার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃতের নাম- সোহান মুন্সী (২৯)।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি জানান, শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাছের আড়ৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সোহান মুন্সীকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টায় যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডগামী লেগুনা স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে লেগুনা চালক মো. নূরে আলমকে মারধর করে গুরুতর জখম করে সোহান মুন্সী ও তার সহযোগীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিদিনের ক্যাম্পাস //এএস