ঢাকা রবিবার, ০১ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • তামিরুল মিল্লাতে ‘জ্ঞান চর্চা কেন্দ্র’-এর পথচলা শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও এবারও সর্বনিম্ন ফিতরা হার ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন উপ-নির্বাচনের ভোটগ্রহণ ৯ এপ্রিল: ইসি চলতি রমজান থেকে ওমরা পালনকারীদের জন্য নতুন নিয়ম জারি করল সৌদি আরব প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান লেগুনা চালক খায়রুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত ইসলাম উত্তরায় চেতনানাশক প্রয়োগে বৃদ্ধার মৃত্যু: চুরি করে পালানো সেই গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে লেগুনা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
    • আন্তর্জাতিক
    • মার্কিন বোমা হামলায় চীনের প্রতিক্রিয়া, যুদ্ধবিরতির আহ্বান

    মার্কিন বোমা হামলায় চীনের প্রতিক্রিয়া, যুদ্ধবিরতির আহ্বান

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক :  ইরানের পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার মধ্যরাতের পর বোমা হামলায় চালায় যুক্তরাষ্ট্র। এই হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে জানিয়েছে চীন।

     

    আজ রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। অবিলম্বে ইরান-ইসরায়েল সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় বিবৃতিতে।

     

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।

     

    বিবৃতিতে বলা হয়েছে, ইরানে মার্কিন হামলা এবং আইএইএ’র নিরাপত্তার তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণের কঠোর নিন্দা জানায় চীন। 

     

    চীন সব পক্ষ—বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে।

     

    বিবৃতিতে বেইজিং বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন; যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারে যৌথ পদক্ষেপ গ্রহণ করা যায়।

     

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস