ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়: ইসলামী আন্দোলন খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেকোনো সময়  কোচিং সেন্টার ও নোট-গাইড নিয়ে কঠোর নির্দেশনা ২৪৯ জন হাই-প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের অগ্রগতি আশাব্যঞ্জক নয়: টিআইবি জাতীয়তাবাদের কথা বলে কিন্তু বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল
    • ক্যাম্পাস
    • ঢাকা কলেজ শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

    ঢাকা কলেজ শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    বৈষম্যবিরোধী আন্দোলনের ২য় শহীদ  শহীদ ওয়াসিম আকরামের স্মরণে গঠিত সামাজিক সংগঠন “শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের  সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু হয়েছে।

    আজ বুধবার (২১ জানুয়ারি) ঢাকা কলেজ ক্যাম্পাসে  উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ সপ্তাহের সূচনা করা হয়। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্মসূচি শুরু হয়।

    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন, স্মৃতি সংসদের ঢাকা কলেজের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাঈম, সিনিয়র সহ-সভাপতি রুবায়েদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

    এ সময় সংগঠনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম বলেন, শহীদ ওয়াসিমের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করেই শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা।

    সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, শহীদদের স্মৃতি শুধু স্মরণে সীমাবদ্ধ না রেখে তা সমাজ গঠনের কাজে বাস্তব রূপ দেওয়াই শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের অঙ্গীকার। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্য সংগ্রহ সপ্তাহ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য হতে পারবেন। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য।

    প্রতিদিনের ক্যাম্পাস/