ঢাকা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা তাসনীম জারার নির্বাচনী ব্যানার ছিড়লেন দুর্বৃত্তরা দুর্নীতিবাজ-চাঁদাবাজরা ইসলাম নিয়ে ভয় দেখায়: ইসলামী আন্দোলন খুলনায় ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলা অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ যেকোনো সময়  কোচিং সেন্টার ও নোট-গাইড নিয়ে কঠোর নির্দেশনা ২৪৯ জন হাই-প্রোফাইল ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের অগ্রগতি আশাব্যঞ্জক নয়: টিআইবি জাতীয়তাবাদের কথা বলে কিন্তু বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ কর্মজীবী নারীদের অপমানের প্রতিবাদে ঝাড়ু মিছিল
    • ক্যাম্পাস
    • ঢাকা কলেজের অনার্স ও ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

    ঢাকা কলেজের অনার্স ও ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা কলেজ প্রতিনিধি : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলের বিরুদ্ধে মিছিলের জের ধরে ঢাকা কলেজে অনার্স ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

     

     

    শুক্রবার (২৩ জানুয়ারি), রাত সাড়ে ১১ টার দিকে  

     

    ঢাকা কলেজের হল পাড়ায় এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে।

     

     

    স্কুলিং মডেলের বিরোধিতা করে রাত সোয়া এগারোটার দিকে কলেজের ইন্টারের শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। এসময় তারা স্কুলিং এর ঠিকানা; ঢাকা কলেজে হবে না, তুমি কে আমি কে; ডিসিয়ান স্লোগান দেন। মিছিলটি হল পাড়া ঘুরে সাউথ হলের সামনে আসলে অনার্সের শিক্ষার্থীরা বাধা দেয়। এসময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

     

     

    পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ আসলে শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন তারা। এরপর হল প্রভোস্টদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

     

     

    ঢাকা কলেজের স্নাতকের শিক্ষার্থী রাহুল আমিন বলেন, তারা হঠাৎ করে মধ্যরাতে অনার্সের বিপক্ষে উষ্কানিমূলক স্লোগান দিতে থাকে। আমাদের পরীক্ষা ছিল, আমরা পড়ছিলাম। এর মধ্যেই মিছিল বের করেছে। আমরা এর প্রতিবাদে পাল্টা মিছিল বের করি।

     

     

    অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষা পাওয়ায় আমরা আনন্দ মিছিল বের করেছিলাম। পরে অনার্সের ভাইয়েরা আমাদের মিছিলে বাধা দেয়। কেন তারা মিছিলে বাধা দিয়েছে আমরা জানি না।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস