ঢাকা কলেজ সাংবাদিক সমিতির তফসিল ঘোষণা, নির্বাচন ১৮ ফেব্রুয়ারি

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ ফেব্রুয়ারি রোজ বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন কমিশনের এক বিশেষ সভায় আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় ২২ জানুয়ারি। ভোটার তালিকা নিয়ে আপত্তি ও প্রত্যাহার গ্রহন চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৫ জানুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র বিক্রি ও জমা গ্রহণ করা হবে ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৬ ফেব্রুয়ারি।
প্রার্থীদের জন্য প্রচারণা কার্যক্রম চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত।
আচরণবিধিতে উল্লেখ করা হয়, কোন ধরণের পোস্টার, লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করা যাবে না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা যাবে। কাউকে হেয়প্রতিপন্ন করে কুরুচিপূর্ণ ও বিদ্বেষাত্মক প্রচারণা করা যাবে না। সুষ্ঠু নির্বাচন পরিবেশ লঙ্ঘিত হয় এমন কোন কাজ করা যাবে না।
প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি