ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • শিক্ষা
    • “শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: কার্যকর শিক্ষার জন্য সংস্কারের আহ্বান শিক্ষামন্ত্রীর”

    “শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: কার্যকর শিক্ষার জন্য সংস্কারের আহ্বান শিক্ষামন্ত্রীর”

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে সরাসরি মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা যে বেকারত্ব বাড়াচ্ছে, তা থেকে বের হয়ে কার্যকরী ও দক্ষ মানুষ গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে।

    শিক্ষামন্ত্রী সভায় বলেন, “শিক্ষা মন্ত্রনালয় কি বেকারত্ব বাড়ানোর কারখানা নাকি কমানোর? যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব বাড়ায়, তা থেকে বের হয়ে কার্যকরী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে।”

    তিনি শিক্ষার নৈতিকতা ও দুর্নীতি প্রসঙ্গেও গুরুত্বারোপ করে বলেন, “সবাইকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। শুধু আর্থিক দুর্নীতি নয়, নৈতিকতার দুর্নীতিও দূর করতে হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার থেকে অর্থ নেবে, কিন্তু যদি কেউ শিক্ষার্থীদের পাস না করায়, তাহলে সেই টাকা কি হারাম হবে না?”

    প্রাথমিক শিক্ষার পাঠদান পদ্ধতি আরও যুক্তিসঙ্গত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “শিশুদের হাতে-কলমে শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। যে শিক্ষা ব্যবস্থা বেকারত্ব বাড়ায় তা বাদ দিয়ে কার্যকরী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

    শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসময় বলেন, “শিক্ষা ঠিকমত দিতে না পারলে দেশ গঠন সম্ভব নয়।”

    শিক্ষামন্ত্রী শেষ করেন ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে, “একুশ আমাদের চেতনা, একে কর্মজীবনে প্রতিষ্ঠা করতে হবে। মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় ভাষার গুরুত্ব ও বিকাশ নিয়েও ভাবতে হবে।”

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস