ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • ক্যাম্পাস
    • ঢাকা কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

    ঢাকা কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ঢাকা কলেজের গ্যালারিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

    ইফতার মাহফিল ও মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 

    ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুন ইসলাম সানির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ। এতে ঢাকা কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

    অনুষ্ঠানে ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তৎকালীন কংগ্রেস নেতৃবৃন্দ বাংলা ভাষা ও বাঙালি মুসলমানদের জন্য আলাদা ভূখন্ড চায়নি। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম শ্রুতি মধুর ভাষা। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলার পরিবর্তে ভিন্ন ভাষা দিয়েছিল। বাংলা ভাষাভাষী মানুষ তা সহ্য করেনি। ভাষা আন্দোলনের সেই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধ পরবর্তী আমরা একটি ভূখন্ড স্বাধীন ভূখন্ড পেয়েছি। 

    তিনি বলেন, ছাত্রশিবির মানুষ তৈরির কাজ করে। প্রোডাক্টিভ ওয়েতে রমজান পালনে শিবির ম্যানুয়াল চেকলিস্ট তৈরি করেছে। এসময় তিনি শিক্ষার্থীদের হক আদায় করে রমজান পালনের আহ্বান জানান। ছাত্রশিবির যে ম্যানুয়াল আছে রমাদানের সবাই ম্যানুয়াল রাখবেন। চেকলিস্ট দেখবেন। এরপরে নিজেকে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। 


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি