ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • খেলা
    • মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইসিসিতে অভিযোগের নির্দেশ আসিফ নজরুলের

    মোস্তাফিজকে বাদ দেওয়ায় আইসিসিতে অভিযোগের নির্দেশ আসিফ নজরুলের

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    উপদেষ্টা আসিফ নজরুল ও মোস্তাফিজ

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের ক্রিকেট বোর্ডের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন আইন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে দাবি করে বিষয়টিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য অবমাননাকর বলে উল্লেখ করেছেন তিনি।

    শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এ নিন্দা ও প্রতিবাদ জানান।

    পোস্টে তিনি লেখেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

    তিনি আরও জানান, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন—পুরো বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে লিখিতভাবে ব্যাখ্যা করে জানাতে। পাশাপাশি বিসিবিকে জানাতে বলা হয়েছে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের পুরো ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারতকে নিরাপদ ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারে না।

    এ বিষয়ে তিনি বোর্ডকে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোর নির্দেশও দিয়েছেন বলে উল্লেখ করেন। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে বাংলাদেশে আইপিএল ম্যাচের সম্প্রচার বন্ধের অনুরোধ জানানোর কথাও জানান আসিফ নজরুল।

    পোস্টের শেষাংশে তিনি বলেন, “আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে নিয়ে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ!”

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস