ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • অপরাধ
    • রাজধানীর স্কুলে শিশু নির্যাতনের লোমহর্ষক ভিডিও ভাইরাল
    শিশু নির্যাতন

    রাজধানীর স্কুলে শিশু নির্যাতনের লোমহর্ষক ভিডিও ভাইরাল

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    নিজস্ব প্রতিবেদক : রাজধানীর একটি স্কুলে শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় তলব করা হয়েছে।

     

     

    বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

     

    পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছে। নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে থানায় ডাকা হয়েছে। তবে তারা বারবার সময় চাইছেন বলে জানিয়েছে পুলিশ।

     

     

     

    ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, চশমা পরা, ঘি রঙের প্যান্ট ও ছাঁই রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি শিশুটিকে বেধড়ক মারধর করছেন। পাশে গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটির হাত ধরে রাখেন। কিছুক্ষণ পরপর ওই ব্যক্তি এগিয়ে এসে শিশুটিকে আঘাত করেন।

     

    পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি তাদের নজরে আসে। এটি নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি নামের একটি প্রতিষ্ঠানের ঘটনা। নির্যাতনে জড়িতদের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তার। থানায় হাজির হওয়ার জন্য তাদের নোটিশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস