ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • লেগুনা চালক খায়রুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত ইসলাম উত্তরায় চেতনানাশক প্রয়োগে বৃদ্ধার মৃত্যু: চুরি করে পালানো সেই গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ যাত্রাবাড়ীতে লেগুনা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ ঢাকা কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত  লোককথা ও অতিপ্রাকৃতের মিশেলে তরুণ লেখিকার প্রথম উপন্যাস ‘বাড়ৈ বিলের ধাঁধা’ “শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: কার্যকর শিক্ষার জন্য সংস্কারের আহ্বান শিক্ষামন্ত্রীর” ভারতীয় মালিকানাধীন দলগুলোর পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি ‘অনীহা’ নিয়ে জোরালো বিতর্ক তেজগাঁওয়ে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবস তারেক রহমানের বাতাসে অদৃশ্য হুমকি! একিউআই সূচকে জানা যায় আপনার শহর কতটা ঝুঁকিতে শহীদ মিনারে ‘ভুয়া’ স্লোগান, ব্যানার রেখেই সরে গেল জাতীয় পার্টির নেতাকর্মীরা
    • অপরাধ
    • চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি

    চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা দিলেন আইজিপি

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    অনলাইন ডেস্ক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ বাহারুল আলম বিপিএম চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যে কোন মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

     

    আইজিপি আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স‌ থেকে পুলিশের সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সাথে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করেন।

     

    তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোন ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

     

    আইজিপি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, যে কোন মূল্যে হাইওয়ে ডাকাতি বন্ধ করতে হবে। তিনি হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

     

    এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স‌ প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন।