ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অবরুদ্ধ জামায়াত নেতাকে না উদ্ধার করলেন এনসিপির নেত্রী ডা. মাহমুদা আলম মিতু সিদ্ধিরগঞ্জ কেন্দ্রের ব্যালট প্রস্তুতি নিয়ে অভিযোগ, অনিয়মের প্রমাণ মেলেনি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগ, জামায়াত নেতা হাবিবের দুই দিনের কারাদণ্ড ভোটযাত্রায় ঈদের ঢল: বাস–ট্রেন সংকটে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ, ভাড়ায় নৈরাজ্য প্রথমবার ভোট দেবেন নাজনীন নীহা, শুটিং ব্যস্ততার মাঝেও কেন্দ্রে যাওয়ার প্রত্যয় নির্বাচনের দিন ভোট দিবেন যেভাবে  টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রদলের অবৈধভাবে হল দখল, চলছে মাদকদ্রব্য সেবন ও বিক্রির কারবারও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলে বাধা, সাইন্সল্যাব মোড়ে উত্তপ্ত পরিস্থিতি আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিতে সমবেদনা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান আসমানেই ফয়সালা, তারেকই আগামীর প্রধানমন্ত্রী তালতলীতে ধানের শীষের সভায় আমান উল্লাহ আমান
    • বিনোদন
    • প্রথমবার ভোট দেবেন নাজনীন নীহা, শুটিং ব্যস্ততার মাঝেও কেন্দ্রে যাওয়ার প্রত্যয়

    প্রথমবার ভোট দেবেন নাজনীন নীহা, শুটিং ব্যস্ততার মাঝেও কেন্দ্রে যাওয়ার প্রত্যয়

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যখন দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ, তখন তারকাদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহার জন্য এবারের নির্বাচন বিশেষ—জীবনের প্রথম ভোটটি দিতে যাচ্ছেন তিনি। অভিনয়ের ব্যস্ত সূচি থাকলেও ভোটকেন্দ্রে উপস্থিত থাকার অঙ্গীকার জানিয়েছেন এই অভিনেত্রী।

     

    নিজের অনুভূতি জানিয়ে নীহা বলেন,“জাতীয় সংসদ নির্বাচনে এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ এসেছে। প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের নতুন রূপরেখা তৈরি হবে—এই ভাবনাই আমাকে ভীষণ ভালো লাগা দিচ্ছে।”

    ঢাকায় বসবাস করলেও তিনি মূলত ময়মনসিংহের ভোটার। শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করলেও ভোট দেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

    নীহা বলেন,“অভিনয়ের কারণে রাজধানীতেই বেশিরভাগ সময় কাটে। প্রায় প্রতিদিনই শুটিং থাকে। তাই ময়মনসিংহে গিয়ে ভোট দেওয়া নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। তবে চেষ্টা থাকবে যেভাবেই হোক, সময়মতো ভোটকেন্দ্রে পৌঁছানোর।”

    প্রথম ভোট নিয়ে তার প্রত্যাশাও স্পষ্ট।

     

    তার ভাষায়,“আমি চাই নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণ করুক। দেশে শান্তি ফিরুক, সব বাধা পেরিয়ে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছাক—এটাই আমার কামনা।”

     

    নতুন ভোটার হিসেবে নাজনীন নীহার এই উচ্ছ্বাস যেন দেশের তরুণ প্রজন্মের প্রত্যাশাকেই প্রতিফলিত করছে।