ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
    • অপরাধ
    • শাবিপ্রবিতে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

    শাবিপ্রবিতে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে অচেতন অবস্থায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে  আটক করেছে পুলিশ। 

    আটকরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ। আজ দুপুরে ভিকটিম বাদী হয়ে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় কোতোয়ালি থানা পুলিশ। 

    বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ মে সিলেট নগরীর সুরমা আবাসিক এলাকার একটি মেসে ডেকে নিয়ে ওই ছাত্রীকে অচেতন করে ধর্ষণ করেন অভিযুক্তরা। শুধু তাই নয়, ধর্ষণের ঘটনার সময় গোপনে ভিডিও ধারণ করে। পরে তা প্রকাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে চুপ থাকতে বাধ্য করা হয়।

    বৃহস্পতিবার (১৯ জুন) ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত ও আটক করেছে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতাও মিলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    কোতোয়ালি মডেল থানার ওসি জিয়াউল হক জানান, তাদের আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য মিলেছে। ভিকটিম বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আসামিদের কোর্টে পাঠানো হয়েছে।