ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত  লোককথা ও অতিপ্রাকৃতের মিশেলে তরুণ লেখিকার প্রথম উপন্যাস ‘বাড়ৈ বিলের ধাঁধা’ “শিক্ষাব্যবস্থা বেকার বাড়াচ্ছে: কার্যকর শিক্ষার জন্য সংস্কারের আহ্বান শিক্ষামন্ত্রীর” ভারতীয় মালিকানাধীন দলগুলোর পাকিস্তানি ক্রিকেটারদের প্রতি ‘অনীহা’ নিয়ে জোরালো বিতর্ক তেজগাঁওয়ে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবস তারেক রহমানের বাতাসে অদৃশ্য হুমকি! একিউআই সূচকে জানা যায় আপনার শহর কতটা ঝুঁকিতে শহীদ মিনারে ‘ভুয়া’ স্লোগান, ব্যানার রেখেই সরে গেল জাতীয় পার্টির নেতাকর্মীরা একুশের প্রথম প্রহরে আবেগের জোয়ার: শহীদ মিনারে শ্রদ্ধায় নত সমগ্র জাতি ঢাকা কলেজ ছাত্রদলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে টুপি ও তসবিহ বিতরণ রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের আনন্দ মিছিল
    • জাতীয়
    • তেজগাঁওয়ে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবস তারেক রহমানের

    তেজগাঁওয়ে নতুন অধ্যায়: প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবস তারেক রহমানের

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    স্টাফ রিপোর্টার: দেশের প্রশাসনিক কেন্দ্র তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

    কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন, যা উপস্থিতদের মধ্যে আন্তরিকতার আবহ তৈরি করে।

    দায়িত্বগ্রহণের এই প্রথম দিনে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

    এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এদিনের কর্মসূচিকে ঘিরে কার্যালয়জুড়ে ছিল উৎসাহ ও কর্মচাঞ্চল্য।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস