ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • আবহাওয়া
    • বাতাসে অদৃশ্য হুমকি! একিউআই সূচকে জানা যায় আপনার শহর কতটা ঝুঁকিতে

    বাতাসে অদৃশ্য হুমকি! একিউআই সূচকে জানা যায় আপনার শহর কতটা ঝুঁকিতে

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    অনলাইন ডেস্ক : শ্বাস-প্রশ্বাসের সঙ্গে প্রতিদিন শরীরে প্রবেশ করছে বাতাস। কিন্তু সেই বাতাস কতটা বিশুদ্ধ বা দূষিত—তা জানাতে নিয়মিত বৈশ্বিক তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir। তাদের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক বিশ্বজুড়ে বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমানের তথ্য তুলে ধরে এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করে।

    একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে সহনীয় বা মাঝারি হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ পর্যায়ে পড়ে।

    বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ একটি নীরব ঘাতক। এটি সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য ঝুঁকি বেশি।

    World Health Organization (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। সংস্থাটির হিসেবে, বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু বায়ুদূষণজনিত কারণে ঘটে।

    বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষক উপাদানের ভিত্তিতে—পিএম১০, পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন (ও₃)।

    ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও World Bank-এর এক যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের প্রধান তিন উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

    বিশেষজ্ঞদের মতে, একিউআই নিয়মিত পর্যবেক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে জনস্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। তাই নাগরিক সচেতনতা ও পরিবেশবান্ধব উদ্যোগ এখন সময়ের দাবি।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস