ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
    • আবহাওয়া
    • মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঢাকা, ভোরে যত ছিল তাপমাত্রা

    মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঢাকা, ভোরে যত ছিল তাপমাত্রা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    রোববার সকালে রাজধানীর দৃশ্য

    প্রতিদিনের ক্যম্পাস ডেস্ক : বছরের শুরুতেই হাড়কাঁপানো শীতে জবুথবু রাজধানী ঢাকা। রোববার (৪ জানুয়ারি) ভোরে ঢাকায় রেকর্ড হয়েছে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, যা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।

     

    আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, ফলে ঠান্ডার অনুভূতি ছিল আরও বেশি।

     

    আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

     

    পূর্বাভাসে আরও বলা হয়, সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে।

     

    আবহাওয়া অফিস জানায়, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা চলতি শীত মৌসুমে ঢাকার জন্য রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

     

    আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

     

    এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৬ থেকে ৮ ঘণ্টা মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কম হতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে, তবে কোনো ধরনের সংকেত দেখানোর প্রয়োজন নেই।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস